| রবিবার, ০৪ জুন ২০২৩ | প্রিন্ট | 136 বার পঠিত

অনুমতি না নিয়েই গোপনে যৌথ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, এ অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ব্র্যাড পিট। অভিনেতার আইনজীবী এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের আদালতে একটি মামলা করেছেন। সেখানে লেখা রয়েছে, অ্যাঞ্জেলিনা গোপনে একটি রাশিয়ান সংস্থার সঙ্গে চুক্তিতে গিয়ে পিটের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
২০০৮ সালে কেনা ৩০ মিলিয়ন ডলারের সেই সম্পত্তি একে অন্যের অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না ২০১৯ সালে তাদের বিচ্ছেদের সময় স্বাক্ষর হয়। অন্যদিকে অ্যাঞ্জেলিনার আইনজীবী বলছেন ব্র্যাডের অভিযোগ ভিত্তিহীন। কারণ, দলিল অনুযায়ী, ভিনিয়ার্ড বা আঙুরক্ষেতটির
সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে রয়েছে সুরা প্রস্তুতকারী সংস্থা মার্ক পেরিন। তবে পিটের আইনজীবীর দাবি, এই বাগানের সাফল্যের জন্য অ্যাঞ্জেলিনার বিশেষ কোনো অবদান নেই।
প্রসঙ্গত, ফ্রান্সে ১৩ লাখ ১৮২ কোটি টাকা মূল্যের এক আঙুরক্ষেতের সমান দুভাগ মালিকানা রয়েছে ব্র্যাড আর অ্যাঞ্জেলিনার। সেখান থেকেই নিজের ভাগটুকু অভিনেত্রী দিয়েছেন ইউরি শেফলার নামে রাশিয়ার এক কোটিপতিকে। অ্যাঞ্জেলিনা নাকি ব্র্যাডকে না জানিয়েই নিজস্ব ব্যবসার পরিকল্পনা করছিলেন বিবাহ বিচ্ছেদের পর পরই।
Posted ২:০৬ পিএম | রবিবার, ০৪ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।