ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদনে নানা জটিলতা দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ছুটছেন অনেক শিক্ষক। এদিকে বদলির আবেদনের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)।
মাউশি সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। আবেদনের শেষ সময়ে এই সংখ্যা আরও বাড়তে পারে।
শিক্ষকদের অভিযোগ, অনলাইনে আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়ছেন তারা। অনেকেই আবেদন সম্পন্ন করতে পারছেন না। সমস্যার জন্য নিজেদের কোনো ভুল নেই বলেও দাবি করছেন তারা।
জটিলতা নিরসনে আজ মাউশি ও বদলি কার্যক্রমের সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। মাউশির এক কর্মকর্তা জানান, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামের একজন প্রতিনিধি বেলা ১১টায় মাউশিতে আসবেন। সেখানে শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে।
সমস্যাগুলো সফটওয়্যার-সংক্রান্ত এবং সমাধানযোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বিষয়গুলো টেলিটককেও জানানো হয়েছে।
মাউশির ওই কর্মকর্তা বলেন, বদলির আবেদন করতে না পারা অনেক শিক্ষক মাউশিতে আসছেন। প্রায় সবাই একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। তাদের অভিযোগগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুরু হয়। আজ বৃহস্পতিবার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
Posted ৩:২০ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।