নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন পর্যটক, যাদের মধ্যে ৪৬৬ জন ২৮টি দেশের বিদেশি নাগরিক।
নেপালের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্যা ও ভূমিধসকবলিত বিভিন্ন এলাকা থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১, ধাদিংয়ে ১৮, চিতওয়ানে ৩৩, গোর্খায় ১৯, তানাহুঁতে সাত এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ৫৭৯ পর্যটকের মধ্যে ১১৩ জন নেপালি এবং ৪৬৬ জন বিদেশি নাগরিক। বিদেশি নিখোঁজদের মধ্যে ৫৪ জন মার্কিন ও ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন। ট্যুর অপারেটরদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের অধিকাংশই ভারত-নেপাল সীমান্তের কাছাকাছি অবস্থিত মানসারোভর এলাকার পথে ছিলেন।
নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
Posted ১:০২ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।