ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

থাই ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল ও ই-ভিসা পেমেন্ট সিস্টেম এক দিনের জন্য বন্ধ থাকবে। সিস্টেম আপডেটের কারণে আগামী রবিবার (৩০ আগস্ট) এসব সেবা সাময়িকভাবে বন্ধ রাখবে ঢাকার রয়্যাল থাই দূতাবাস।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্ট ভিসা আবেদন পোর্টাল ও পেমেন্ট সিস্টেম বন্ধ থাকবে। পরদিন সোমবার (৩১ আগস্ট) থেকে দুটি সেবাই আবার চালু হবে।
এদিকে, ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনে নতুন কিছু নথি জমা দিতে হবে। আবেদনকারীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের মূল ভাষার কপি ও ইংরেজি অনুবাদ—দুই কপিই জমা দিতে হবে।
ডিটিভি হলো পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা, যা নির্দিষ্ট শ্রেণির বিদেশি নাগরিকদের দীর্ঘ সময় থাইল্যান্ডে অবস্থানের সুযোগ দেয়। কাজ, মুয়ে থাই প্রশিক্ষণ, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদি চিকিৎসা, সেমিনার ও সংগীত উৎসবে অংশগ্রহণের মতো উদ্দেশ্যে এ ভিসার আবেদন করা যায়।
ডিটিভির আওতায় ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানরাও আবেদন করতে পারেন। তবে ভিসা ফি দেওয়ার আগে ডিটিভি আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন নিতে হয়।
ডিটিভি ভিসায় প্রতিবার থাইল্যান্ডে প্রবেশের পর সর্বোচ্চ ১৮০ দিন অবস্থান করা যায়। প্রতিটি প্রবেশের ক্ষেত্রে একবার সর্বোচ্চ আরও ১৮০ দিনের জন্য থাকার মেয়াদ বাড়ানো যায়। ভিসার মেয়াদ বহাল থাকা পর্যন্ত একাধিকবার থাইল্যান্ডে প্রবেশের সুযোগ রয়েছে।
Posted ১:৩০ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।