সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বন অধিদপ্তরে ১০৬ পদে চাকরি, আবেদন শেষ সোমবার

  |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   210 বার পঠিত

বন অধিদপ্তরে ১০৬ পদে চাকরি, আবেদন শেষ সোমবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ১০৬ জনকে ঢাকা বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ফরেস্ট গার্ড (বনপ্রহরী) পদে নেওয়া হবে ৯৫ জন। আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। এ পদে বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।

অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন ১১ জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন:                                                                                ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা:                                                                                                                                  আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি সর্বনিম্ন ১৮ ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেতে বয়স সর্বোচ্চ ৩০ বছর।

যেভাবে আবেদন করতে হবে:                                                                                                              আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই লিংক বা বন অধিদপ্তরের ওয়েবসাইটে  পাওয়া যাবে।

আবেদন ফি:                                                                                                                                         অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ মার্চ ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৪:৪৮ এএম | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।