সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শুক্র ও শনিবারের যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত

  |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   175 বার পঠিত

শুক্র ও শনিবারের যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত

রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে চাকরিক্ষেত্রেও। আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের ডাকা সমাবেশের কারণে স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। প্রতিষ্ঠানগুলো আগামী শুক্র ও শনিবারের পরীক্ষা স্থগিত করেছে। তবে রাজনৈতিক কর্মসূচির কারণেই নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করার কথা স্বীকার করেননি প্রতিষ্ঠানের কেউ।

যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে তার মধ্যে রয়েছে শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা।

আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) এক হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসম্পর্কে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মো. সাঈদুর রহমান খান বলেন, ‘শনিবারের সমন্বিত আট ব্যাংকের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিন যাদের পরীক্ষা ছিল, তা স্থগিত করে নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে।’

এদিকে, বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

এছাড়াও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের আগামীকালের (শুক্রবার) পরীক্ষাটি স্থগিত করা হয়নি। এটি সবচেয়ে বড় পরীক্ষা। এ পদে প্রায় ৬৬ হাজার প্রার্থী পরীক্ষা দেবেন। অনেকের আশঙ্কা, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই শুক্রবারের জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:২২ পিএম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।