| বুধবার, ২২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 234 বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (২২ মার্চ) নতুন করে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য উল্লেখিত তিন বিভাগের সকল উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, আবেদনের জন্য প্রার্থীদেরকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর।
যেভাবে আবেদন করবেন: প্রার্থীরা আগামী ৩০ মার্চ থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় থাকছে ১৪ এপ্রিল পর্যন্ত। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা।
আবেদন করতে ক্লিক করুন
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
Posted ১১:৫১ পিএম | বুধবার, ২২ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।