ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেপালে বন্যার মধ্যেও নিরাপদে অপু বিশ্বাস, ‘চিন্তা করবেন না’

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

নেপালে বন্যার মধ্যেও নিরাপদে অপু বিশ্বাস, ‘চিন্তা করবেন না’

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার মধ্যেও নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (২৬ আগস্ট) দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। ভয়াবহ বন্যায় সড়ক, সেতু ও কয়েকটি বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখান থেকে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, তাঁর জন্য যেন কেউ চিন্তা না করেন। দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে।’

তিনি জানান, গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শুক্রবারের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা তাঁর।

অপু বলেন, ‘ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরব।’

নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিজের জন্য উদ্বিগ্ন না হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অন্যরা।

Facebook Comments Box

Posted ২:১৯ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।