বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারতের জি-২০ সম্মেলনে অংশ নেবেন না পুতিন

  |   বুধবার, ৩০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   186 বার পঠিত

ভারতের জি-২০ সম্মেলনে অংশ নেবেন না পুতিন

ভারতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার প্রতিনিধিকে পাঠাবেন।

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নরেন্দ্র মোদির কার্যালয় বলেছে, পুতিন তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পাঠাবেন।

সোমবার (২৮ আগস্ট) মোদির কার্যালয় থেকে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। জি-২০ শীর্ষ সম্মেলনে তার যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া হয়েছে।

ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। দেশ দুটির মধ্যে সম্পর্ক স্থাপিত হয় স্নায়ুযুদ্ধ চলাকাল থেকে।

জি-২০ সম্মেলনে অংশ না নিলেও ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন ভ্লাদিমির পুতিন। বক্তব্য দেন ভিডিও মাধ্যমে। ব্রিকসের সম্মেলনসহ ‘পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়’ নিয়ে মোদির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:২৮ এএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।