বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে চলে যাওয়া সেই রুশ পাইলটের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ইউরোপ ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   216 বার পঠিত

হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে চলে যাওয়া সেই রুশ পাইলটের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হেলিকপ্টার নিয়ে সোজা ইউক্রেনে চলে গিয়েছিলেন রাশিয়ার এক পাইলট। গত বছরের ঘটনা সেটি। গত সপ্তাহে স্পেনের ভূগর্ভস্থ একটি গ্যারেজে তাঁর মরদেহ পাওয়া গেছে। ইউক্রেন ও স্পেনের গণমাধ্যমের খবরে গতকাল সোমবার জানানো হয়েছে, তাঁর মরদেহ অসংখ্য গুলিতে বিদ্ধ ছিল।

স্পেনের সরকারি সংবাদ সংস্থা ইএফই এর খবর বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে আলিসান্তের ভিলাজোইয়োসা শহরে ১৩ ফেব্রুয়ারি ওই পাইলটের মরদেহ খুঁজে পাওয়া যায়। তাঁর নাম ম্যাক্সিম কুজমিনভ। এমআই-৮ হেলিকপ্টারে তিনি গত বছরের আগস্টে ইউক্রেনে নামেন। তিনি আলাদা নাম নিয়ে ইউক্রেনের পাসপোর্টে স্পেনে বসবাস করছিলেন।

ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা জিইউআর-এর মুখপাত্র রয়টার্সকে কুজমিনভের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি স্পেনে মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।

স্পেনের পুলিশ বলেছে, গুলিবিদ্ধ একজনের মরদেহ তারা খুঁজে পেয়েছে। তবে নিহতের পরিচয় জানায়নি স্পেনের পুলিশ। স্পেনের গুয়ারদিয়া সিভিল পুলিশ বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, নিহত ব্যক্তি মিথ্যা পরিচয়ের আশ্রয় নিয়েছিলেন।

স্পেনের লা ইনফরমেসিয়ন সংবাদপত্র বলেছে, গুলির ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। তাঁরা একটি গাড়িতে চড়ে পালিয়ে গিয়েছিলেন। পরে নিকটবর্তী একটি শহরে গাড়িটি পুড়িয়ে ফেলা হয়।

গত বছর কুজমিনকভের রাশিয়া ছেড়ে ইউক্রেনযাত্রাকে কিয়েভের বড় অভ্যুত্থান হিসেবে বিবেচনা করা হয়। জিইউআর সে সময় বলেছে, এ ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৩২ পিএম | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।