বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাশিয়ায় নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

ইউরোপ ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   331 বার পঠিত

রাশিয়ায় নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

রাশিয়ার কারাগারে নিহত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তাঁর মা লিউডমিলা নাভালনায়ার কাছে হস্তান্তর করেছে রুশ কর্তৃপক্ষ। গতকাল শনিবার নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ এ কথা জানান।

এক্স বার্তায় নাভালনির মুখপাত্র লিখেছেন, ‘অ্যালেক্সির মরদেহ তাঁর মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যাঁরা এ দাবি তুলেছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

তবে নাভালনির শেষকৃত্য কবে, কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু ঠিক করা হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন নাভালনি। এ জন্য বিশ্বে সমাদৃত হলেও নিজ দেশে নাভালনিকে বেশ ভুগতে হয়েছে।

৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনি ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন তিনি।

নাভালনির আকস্মিক মৃত্যুর ঘটনা তাঁর সমর্থক ও পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেছেন, তাঁর স্বামীর মৃত্যুর পেছনে পুতিন জড়িত। রুশ কর্তৃপক্ষ তাঁকে হত্যা করেছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:০৬ পিএম | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।