| সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত

টেলিভিশন–দুনিয়ায় ১০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করছেন শিবানী চক্রবর্তী। ‘তারক মেহেতা কা উল্টা চশমা’, ‘আজব গজব ঘর জামাই’, ‘নিমকি মুখিয়া’র মতো হাসির ধারাবাহিকের মূল চরিত্রে তাঁকে দেখা গেছে। কমেডি চরিত্রে অভিনয় করে পরিচিত পাওয়া এই বাঙালি কন্যাকে এবার নেতিবাচক চরিত্রে দেখা যাবে।
সিমারু উমাঙ্গ চ্যানেলের ‘শ্রাবণী’ ধারাবাহিকে এক ধূসর চরিত্রে অভিনয় করেছেন শিবানী। তার মানে তাঁর অভিনয়জীবনে এক নতুন অধ্যায়। এ নিয়ে যারপরনাই খুশি এই বাঙালি কন্যা।
নিজের এই নতুন ভ্রমণ নিয়ে শিবানী সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘যেকোনো ধরনের চরিত্রে নিজেকে পরখ করে নিতে আমি প্রস্তুত। আর একজন অভিনেত্রী হিসেবে নিজেকে সেই চরিত্রের মতো গড়েপিটে নিই।
এটা সত্য যে এর আগে আমি একাধিক ‘বহু’ (বউমা)-র চরিত্রে অভিনয় করেছি। এই প্রথম আমি কোনো পরিবারের বউমা নই। শ্রাবণীতে নতুন আর ভিন্ন স্বাদের এক চরিত্রে নিজেকে উন্মোচন করার জন্য আমি রোমাঞ্চিত। যদিও আমার চরিত্রে অনেক নেতিবাচক দিক আছে। তবে নতুন এই স্বাদ নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
তিনি আরও জানিয়েছেন, ‘অভিনয়শিল্পীরা পানির মতো, যে পাত্রে রাখবেন, সেই রূপ ধারণ করবে। আমিও তার ব্যতিক্রম নই। আমি জানি নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য আমি দর্শকের ঘৃণা পাব, আর তাঁরা আমাকে অপছন্দ করবেন। এসব অনেক সময় শিল্পীকে প্রভাবিত করে। তবে আমি এসব কিছু গায়ে মাখব না। আমি চাই আমার চরিত্রের মাধ্যমে দর্শককে বিনোদন দিতে।’
Posted ২:৪২ এএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।