ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কুমিল্লায় যুবকের হামলায় মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ইমন

জেলা প্রতিনিধি   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

কুমিল্লায় যুবকের হামলায় মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ইমন

কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাবি রাবেয়া বেগম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। গুরুতর আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আট মাস বয়সী ভাতিজিকেও আছড়ে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন ইমন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৭:১৭ এএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।