ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৯ মিনিটের ঝড়ে কানসাসকে উড়িয়ে দিল ফিলাডেলফিয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

৯ মিনিটের ঝড়ে কানসাসকে উড়িয়ে দিল ফিলাডেলফিয়া

ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক স্পোর্টিং কানসাস সিটি। জয় তখন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু পরের মাত্র ৯ মিনিটে বদলে গেল পুরো ম্যাচের চিত্র। একের পর এক গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিল ফিলাডেলফিয়া ইউনিয়ন।

এই জয়ে টানা পঞ্চম জয় পেল ফিলাডেলফিয়া। দলের দুর্দান্ত প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভান। একটি গোল করার পাশাপাশি সতীর্থ ব্রুনো দামিয়ানির গোলেও অ্যাসিস্ট করেছেন তিনি।

কানসাস সিটির মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। ৫ম ও ১০ম মিনিটে জোড়া গোল করেন আন্দ্রে লুইজ। এরপর ১৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে কানসাসকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ওয়াট মেয়ার।

মাত্র ১৬ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় কানসাস। এরপর ৬৪ মিনিট পর্যন্ত ফিলাডেলফিয়ার জালে আর কোনো বল না ঢুকলেও নিজেদের গোলপোস্টও অক্ষত রাখে তারা।

তবে ৬৪ মিনিটে ব্রুনো দামিয়ানির গোলে শুরু হয় ফিলাডেলফিয়ার প্রত্যাবর্তন। দুই মিনিট পর ব্যবধান ৩-২ করেন কাভান সুলিভান। দামিয়ানির গোলেও অ্যাসিস্ট ছিল এই তরুণের।

এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় ফিলাডেলফিয়া। ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে স্কোরলাইন হয় ৩-৩। আর ৭৩ মিনিটে কানসাস সিটির ডিফেন্ডার জোরান বাসংয়ের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনিয়ন।

এই ম্যাচেও আলো ছড়িয়েছেন কাভান সুলিভান। সবশেষ ছয় ম্যাচে ছয় গোল করেছেন ১৬ বছর বয়সী এই তরুণ। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রীতি ম্যাচের জন্য প্রথমবার ডাক পাওয়ার মাত্র এক দিন পরই এমন পারফরম্যান্স উপহার দিলেন তিনি।

এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে জিতল ফিলাডেলফিয়া। শেষ ১১ লিগ ম্যাচে অপরাজিত দলটি জিতেছে ৯টিতে, ড্র করেছে ২টি। এই পাঁচ ম্যাচের জয়ের পথে তারা করেছে ১৯ গোল। এর মধ্যে শেষ তিন ম্যাচেই এসেছে ১৪ গোল।

২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ অবস্থানে রয়েছে কাভান সুলিভানের দল।

Facebook Comments Box

Posted ৭:১৭ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।