শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ছুটির মধ্যেও পহেলা বৈশাখ উদযাপন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে

  |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

ছুটির মধ্যেও পহেলা বৈশাখ উদযাপন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে

আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। এবারও বৈশাখের প্রথম দিনটি রমজানের মধ্যে। রমজানে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলছে। এই ছুটির মধ্যেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করেতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে।

চলতি সপ্তাহে শিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। এদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।

অন্যান্য বছরের মতো এবারও পুরো রমজান জুড়েই স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি চলছে। তবে করোনার সময় শিক্ষার ঘাটতি পোষাতে প্রাথমিক স্কুলে ক্লাস চলে ১৪ রমজান বা ৬ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। অর্থাৎ শুক্রবার থেকে প্রাথমিক স্কুলে ঈদের ছুটি শুরু হয়েছে। এর মধ্যেও বাংলা নববর্ষের অনুষ্ঠান করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। গত ২০ মার্চ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৩৪ এএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।