ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

সংগৃহীত ছবি
ইয়েমেনে সংঘাতের ভয়াবহতায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছে প্রায় দুই লাখ মানুষ। খাদ্যের তীব্র সংকটে শিবিরের শিশুরা এখন আশপাশের উপত্যকা থেকে বুনো শস্য ও লতাপাতা কুড়িয়ে এনে নিজেরাই আগুন জ্বালিয়ে রান্না করে ক্ষুধা মেটাচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরে টানা ২০ দিনের বেশি সময় ধরে এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুত শিশুরা।
শিবিরের কাছের উপত্যকা থেকে বুনো শস্য ও গাছপালা সংগ্রহ করে সেগুলো আগুনে রান্না করছে শিশুরা। যুদ্ধের কারণে খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট তাদের এমন ঝুঁকিপূর্ণ উপায়ে ক্ষুধা নিবারণে বাধ্য করছে।
সম্প্রতি এসব এলাকায় সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় হাজার হাজার মানুষ নতুন করে আশ্রয় নিয়েছেন। মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে।
প্রাণ বাঁচাতে তাদের অনেককেই দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। ফলে বারবার বাস্তুচ্যুত হয়ে তারা এখন আশ্রয়শিবিরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
শিবিরের তাঁবুগুলোও বসবাসের জন্য উপযুক্ত নয়। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি মৌলিক জীবনযাপনের উপকরণেরও তীব্র সংকট রয়েছে। শিশু ও বয়স্কদের মতো সবচেয়ে অসহায় মানুষগুলোই পড়েছেন বেশি দুর্ভোগে।
এমন ভয়াবহ মানবিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কাছে জরুরি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল-জিন্দানি।
বার্তা সংস্থা সাবা জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এবং তাদের চাহিদা দ্রুত বাড়তে থাকায় মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার এডেনে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলের উপদেষ্টা জন গিংয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ইয়েমেনের প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা
Posted ৭:৩৬ এএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।