ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিজ্ঞাপন বিপণনে এখন ডিজিটাল ধারা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

বিজ্ঞাপন বিপণনে এখন ডিজিটাল ধারা

­বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কমিউনিকেশন সামিটে দেশের মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং, মিডিয়া, পাবলিক রিলেশনস ও ক্রিয়েটিভ কমিউনিকেশন খাতে কর্মরত পেশাজীবীরা অংশ নেন।
চলতি বছরে ১৪তম সামিটের প্রতিপাদ্য– কেয়স, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি: রিইমাজিনিং দ্য কমিউনিকেশন ক্যানভাস।

সম্মেলনে বক্তারা বলেন, যোগাযোগ শিল্প এখন দ্রুত বদলে যাওয়া বাস্তবতার মুখোমুখি। ডিজিটাল পরিবর্তন, নতুন ধরনের দর্শক আচরণ আর সাংস্কৃতিক পরিবর্তন– সবকিছু মিলেই ব্র্যান্ডের বার্তা পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়েছে। তাই গল্প বলার নতুন পথ, দর্শকের সঙ্গে অর্থবহ ও যুক্তিপূর্ণ সম্পর্ক এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গির রূপান্তর– এসব নিয়ে সামিটে বিশদ আলোচনা হয়। মানুষের জীবন ও সংস্কৃতিকে বোঝাই এখন কার্যকর যোগাযোগের মূল ভিত্তি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, এখন যোগাযোগের দুনিয়া আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত বদলে যাচ্ছে। আশপাশের অনিশ্চয়তা আর তথ্যের ভিড়ে পথ খুঁজে নিতে সৃজনশীলতাই এখন আমাদের সবচেয়ে শক্ত ভরসা। সামিট মনে করিয়ে দেয়– সংস্কৃতি, মানবিকতা ও সৃজনশীল চিন্তা মিলেই তৈরি হয় এমন ব্র্যান্ডের গল্প, যা দর্শকের কাছে সত্যিকারের সংযোগ তৈরি করে। অন্যদিকে ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
সম্মেলনে এবার তিনটি কিনোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন ও দুটি কেস স্টাডির সমন্বয়ে ব্র্যান্ড কমিউনিকেশন শিল্পের চলমান প্রবণতা, ভবিষ্যতের চ্যালেঞ্জ ও পরিবর্তনশীল বাস্তবতা
নিয়ে বিশেষজ্ঞরা কথা বলেন।

কি-নোট সেশন বক্তারা বলেন, ব্যবসায়িক সমস্যা সমাধানে সৃজনশীল ভাবনার যথার্থ প্রয়োগ, ডিজিটাল যুগে ব্র্যান্ডের আত্মতুষ্টি থেকে তৈরি হওয়া ঝুঁকি দৃশ্যমান। এর বাস্তব উদাহরণ হিসেবে উঠে আসে জোহরান মামদানির প্রচারণার বিশ্লেষণ ও ব্র্যান্ডের তথ্যজট ভেদ করে সুস্পষ্ট, গ্রহণযোগ্য
ও প্রভাবশালী বার্তা তৈরির প্রয়োজনীয়তা।
কি-নোট বক্তব্য দেন তানজীন আলম, কান্ট্রি হেড, বাংলাদেশ অ্যান্ড এসইএ, এমামি লিমিটেড, মাইটির হেড অ্যান্ড ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট অরূপ ইরফান স্যানাল ও মিডিয়াকমের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ।

Facebook Comments Box

Posted ১:২২ পিএম | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।