শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অ্যান্ড্রয়েড নতুন কিছুর ধারণা দিয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   282 বার পঠিত

অ্যান্ড্রয়েড নতুন কিছুর ধারণা দিয়েছে

নতুন বছরে অ্যান্ড্রয়েড সংস্করণ নতুন কিছু ফিচার তৈরির ধারণা দিয়েছে। সব ধরনের ডিভাইসে এসব অ্যান্ড্রয়েড সংস্করণ পৌঁছাতে কিছুটা সময় থাকতে হবে অপেক্ষায়।

গত কয়েক মাস থেকে গুগল বিশদ আপডেট নিয়ে কাজের পরিকল্পনার কথা বলে আসছিল। ইতোমধ্যে নতুন কিছু ফিচার নিয়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে। চলতি মাসেই প্রথম পাবলিক বেটা সংস্করণ চালুর কথা রয়েছে। এতে অ্যান্ড্রয়েড ভক্তরা নতুন পরিবর্তনের বিষয়ে আগেই ধারণা পেয়েছেন। বিশ্বের অনেকে বেটা সংস্করণের এসব ফিচার আর সুবিধা উপভোগ করেছেন। তবে অনেক বৈশিষ্ট্য ক্রমে যুক্ত হবে।

উদ্ভাবিত ফিচারের সবচেয়ে উল্লেখযোগ্য আর নতুন বৈশিষ্ট্য হলো লাইভ আপডেট সুবিধা, যা মূলত অ্যাপল লাইভ আদলের গুগল সংস্করণ হিসেবে সামনে আসছে। অ্যাপ ডেভেলপারদের লাইভ প্রোগ্রেস বার উন্নয়নে সুযোগ করে দেয়, যা উবার ট্রিপ বা খাবার সরবরাহের মতো সময়-সংবেদনশীল কার্যকলাপের ওপর নজরদারি করে তাৎক্ষণিক বার্তা স্ক্রিনে পৌঁছে দেয়।

জানা গেছে, লাইভ আপডেট পূর্ণরূপে প্রকাশ পায়নি এখনও। চলতি সপ্তাহে কয়েকটি দেশের গ্রাহকের জন্য অ্যান্ড্রয়েড ফিচার ডেভেলপারদের সহায়তা ও কাস্টমাইজ সুবিধা দেবে। ফলে অপারেটিং সিস্টেমে আপডেট না আসা পর্যন্ত গ্রাহকবান্ধব উন্নয়নে অগ্রাধিকার দেবে না বা সব সময় অন-ডিসপ্লেতে তা দৃশ্যমান হবে না। সুনির্দিষ্ট একক অ্যাপ থেকে সব ধরনের বিজ্ঞপ্তি স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে গোষ্ঠীভুক্ত হবে, যা ডিভাইসের ডিসপ্লেকে বিশেষভাবে সুসংগঠিত করবে।

বিশ্লেষকরা বলছেন, ঠিক অ্যাপলের মতো গুগল উন্নয়ক দল সর্বশেষ অপারেটিং সিস্টেমের উন্নয়নে জোর দিয়েছে। অ্যান্ড্রয়েড ফিচার তার পরিকল্পিত ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ আপডেট নিয়ে কাজ করেছে।

কিছুদিনের মধ্যেই গুগল তার উন্নয়নকৃত অপারেটিং সিস্টেমে (ওএস) আপডেট দেবে। এতে অ্যাপ গ্রাহকের জন্য সম্পূর্ণ স্ক্রিন ডিজাইনে এজ-টু-এজ শর্ত পূরণ করতে হবে। তখন স্ক্রিনের আকার ও আকৃতির অনুপাতের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেবে। আগে ডেভেলপাররা এজ-টু-এজ যাওয়ার বিকল্প কিছু করতে পারত না। নতুন ফিচারে তা নিজে থেকেই মানানসই হবে।

Facebook Comments Box

Posted ৪:১৯ পিএম | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।