ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।
আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স-সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের ২০২৬ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ সিদ্ধান্ত নেয়।
নোবেল পুরস্কারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি পুরস্কারগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা পাবেন অর্থ, সনদ ও স্বর্ণপদক।
Posted ১১:০২ এএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।