সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দুর্যোগ সহায়ক অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   266 বার পঠিত

দুর্যোগ সহায়ক অ্যাপ

­চলাচলের রাস্তায় ভিড় বা বন্ধ হয়ে থাকা পথের খবর দ্রুত হাজির করে গুগল ম্যাপ। নতুন পরিষেবায় এখন থেকে চলার পথে থাকা নদীর পানিতে বিশেষ কোনো ইনফেকশন রয়েছে কিনা, তাও জানা যাবে। ম্যাপে দৃশ্যমান নদীর পানিতে ক্ষতিকর কিছুর উপস্থিতি রয়েছে কিনা বা ভবিষ্যতে কোন সময়ে কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে, জানা যাবে সেসব তথ্য।

গুগল আর্থ পরিষেবার নতুন সংস্করণে এসব সুবিধা যোগ করে এই অ্যাপকে দুর্যোগ মোকাবিলার (ডিজাস্টার রেসপন্স) জন্য আরও সময়োপযোগী করতে কাজ করছে গুগল। তাই এবার জেমিনিকে সঙ্গে নিয়ে গুগল আর্থে ব্যবহার হচ্ছে নতুন ফাউন্ডেশনাল এআই মডেল। মূলত এটি দিয়ে কয়েকটি এআই মডেলকে একই সঙ্গে ব্যবহার করা যাবে। ফলে ম্যাপ থেকে শুরু করে আবহাওয়া ছাড়াও স্থানীয় জরুরি কিছু তথ্যসেবা যুক্ত করে তৈরি করা হয় জিওস্পেশিয়াল রিজনিংয়ের ফ্রেমওয়ার্ক। ফলে গুগল আর্থের গ্রাহক যে কোনো জায়গার বিষয়ে আরও বিশদ তথ্য দিতে পারে।
কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে ১৭টি দেশে এই পরিষেবা সক্রিয় হয়েছে। এখন থেকে তা প্রতি মাসে নিয়মিত আপডেটের কাজ চলবে। নতুন পরিষেবার কারণে কোনো জায়গায় গিয়ে যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলা করা
আগের তুলনায় সহজ হবে।

নবায়ন করা এই অত্যাধুনিক আর্থ এআই মডেল পূর্বাভাস ও পরিত্রাণে কীভাবে নতুন গতি সঞ্চার করে, তার পরীক্ষামূলকভাবে যাচাইয়ের অপেক্ষায় রয়েছেন আগ্রহীরা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৩৮ পিএম | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।