ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   323 বার পঠিত

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হন।

মঙ্গলবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে স্যামসাং। হান জং-হি-এর মৃত্যু স্যামসাং এবং প্রযুক্তি জগতের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হানের মৃত্যুর পর জুন ইয়ং-হিউনকে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

হান দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। স্যামসাংয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে, এর প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই ১৯৮৮ সালে কোম্পানিটিতে যোগদান করেন হান।

কোম্পানির মুখপাত্র জানান, মৃত্যুকালে হান স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার স্যামসাং সিউল হাসপাতালের ফিউনারেল হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এটি বৈদ্যুতিক গাড়ি এবং স্মার্ট ওয়াচ থেকে শুরু করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত মেমোরি চিপের বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক।

Facebook Comments Box

Posted ৪:৫২ পিএম | বুধবার, ২৬ মার্চ ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।