ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার মহাকাশে কৃত্রিম সূর্যগ্রহণ, আসছে নতুন প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   282 বার পঠিত

এবার মহাকাশে কৃত্রিম সূর্যগ্রহণ, আসছে নতুন প্রযুক্তি

প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম সূর্যগ্রহণ! শুনতে অবাক লাগলেও এমনটাই বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। এজন্য মহাকাশে স্যাটেলাইটও পাঠাচ্ছেন তারা। চাহিদা অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তৈরি করবে এ স্যাটেলাইট। বিশেষজ্ঞরা বলছেন, সূর্যকে আরও বিশদভাবে গবেষণা করতে সহায়তা করবে তাদের এ প্রচেষ্টা। 

ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ’-এর ‘প্রোবা-৩’ মিশনে রয়েছে দুটি স্যাটেলাইট। যার একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে ও অন্য স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তা রেকর্ড করবে। বিবিসি।

জানা গেছে, মহাকাশযান দুটি একসঙ্গে উৎক্ষেপণের প্রায় ১৮ মিনিট পর একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পাশাপাশি লেজার ও আলোক সেন্সর ব্যবহার করে ১৪৪ মিটার দূরত্বে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে। 

এক্ষেত্রে একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে এবং স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণ করবে ও তা রেকর্ড করবে। এ জটিল কাজটি করার জন্য মহাকাশযানের যে ছায়া তৈরি হবে, অপর স্যাটেলাইটকে সে অনুসারে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এর মানে হচ্ছে, স্যাটেলাইট দুটি সূর্য সাপেক্ষে এক মিলিমিটারের বেশি এদিক-ওদিক সরবে না।

Facebook Comments Box

Posted ২:০৫ পিএম | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।