ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অ্যাপল ইন্টেলিজেন্স সার্ভারের ত্রুটি ধরিয়ে দিলে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ কোটি টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   255 বার পঠিত

অ্যাপল ইন্টেলিজেন্স সার্ভারের ত্রুটি ধরিয়ে দিলে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ কোটি টাকা পুরস্কার

নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও পণ্যে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে থাকে অ্যাপল। এ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটির তৈরি প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান দিতে পারলেই বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পাওয়া যায়। এবার নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ পরিচালনার সঙ্গে যুক্ত সার্ভারের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেতে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার বা ১২ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।

অ্যাপলের তথ্য মতে, অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে সিস্টেমটি। এআইনির্ভর এই প্রযুক্তি আগামী সপ্তাহে আইফোনসহ বিভিন্ন পণ্যের জন্য উন্মুক্ত করা হবে। আর তাই অ্যাপল ইন্টেলিজেন্সের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। অ্যাপল ইন্টেলিজেন্সের বেশির ভাগ কার্যক্রম ব্যবহারকারীদের যন্ত্রে সম্পন্ন হলেও কিছু কাজ অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউট (পিসিসি) সার্ভারের সহায়তায় করা হয়। আর তাই পিসিসি সার্ভারকে যেকোনো ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা করা জরুরি।

অ্যাপল ইন্টেলিজেন্সের পিসিসি সার্ভারের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করতে আগ্রহীদের জন্য নীতিমালাও প্রকাশ করেছে অ্যাপল। সেখানে পিসিসি সার্ভারের কাজের ধরন ও নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এ ছাড়া আগ্রহীদের নিজেদের ভার্চ্যুয়াল রিসার্চ এনভায়রনমেন্ট বা ভিআরইসহ অন্যান্য প্রযুক্তিও ব্যবহারের সুযোগ দেবে অ্যাপল।

নতুন এ উদ্যোগের আওতায় পিসিসি সার্ভারের কনফিগারেশন বা সিস্টেম ডিজাইনের ত্রুটি, অননুমোদিত প্রবেশাধিকারসহ অভ্যন্তরীণ ইন্টারফেসের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করতে হবে। শনাক্ত করা ত্রুটির গুরুত্ব অনুয়ায়ী পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করবে অ্যাপল।

Facebook Comments Box

Posted ৯:৩৬ এএম | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।