ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মঙ্গল গ্রহে কবে যাবে স্পেসএক্সের মহাকাশযান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   331 বার পঠিত

মঙ্গল গ্রহে কবে যাবে স্পেসএক্সের মহাকাশযান

আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। এবার এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, স্পেসএক্স আগামী দুই বছরের মধ্যে মঙ্গল গ্রহে পাঁচটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। মহাকাশযানগুলো নিরাপদে অবতরণ করতে পারলে আগামী চার বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষসহ মহাকাশযান পাঠানো হবে। তবে চ্যালেঞ্জের সম্মুখীন হলে মানুষসহ মহাকাশযান পাঠানোর সময় দুই বছর পেছাতে পারে।

এক্স পোস্টে স্পেসএক্সের পরিকল্পনা তুলে ধরে ইলন মাস্ক জানান, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা ভালো সুযোগ তৈরি হয় যখন দুটি গ্রহ সারিবদ্ধ অবস্থায় থাকে। দুই বছর পরপর এমনটি ঘটলেও মঙ্গল গ্রহে যাওয়া খুব সহজ না। অবতরণের সময় যা–ই ঘটুক না কেন, স্পেসএক্সের প্রতিটি অভিযান দ্রুত হবে।

দীর্ঘদিন ধরেই মানুষের বিকল্প আবাস হিসেবে মঙ্গল গ্রহের কথা বলছেন ইলন মাস্ক। তিনি মনে করেন, মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব হলে পারমাণবিক যুদ্ধ বা কোনো ভাইরাসের কারণে পৃথিবীতে বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হলেও মানবজাতি টিকে থাকবে।

Facebook Comments Box

Posted ১২:৫৪ পিএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।