মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি, নেই দরজা কিংবা টায়ার

  |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত

বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি, নেই দরজা কিংবা টায়ার

গাড়ি বলতে আমরা বুঝি- তার চাকা থাকবে, দরজা থাকবে। কিন্তু সম্প্রতি নেট দুনিয়ায় এমন একটি গাড়ির ভিডিও চিত্র ভাইরাল হয়েছে যার কোনো দরজা নেই। আর চাকার অংশ একদমই দেখা যায় না। খবর এনডিটিভির

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি রাস্তায় চলছে। তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখা যাচ্ছে না। এ ছাড়া দরজাও দৃশ্যমান নয়। তবে জানালাগুলো দেখা যায়। কালো কাচের জানালা হওয়ায় গাড়ির ভেতরে কী আছে, সেটাও দেখা যাচ্ছে না। রাস্তার সঙ্গে প্রায় লেগে রয়েছে গাড়িটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসার আগে ভিডিওটি প্রকাশ করা হয় ক্যারামেগেদন নামে একটি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের পরিচয়ে লেখা আছে, এই ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তিন বন্ধু। তারা গাড়ি খুব পছন্দ করেন। নতুন নতুন যত গাড়ি আসে, তা নিয়ে আধেয় তৈরি করেন তারা। চ্যানেলটিতে দেখা যায়, গাড়ির ভিডিওটি সেখানে প্রায় এক লাখবার দেখা হয়েছে। তবে ম্যাসিমো নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি ৬২ লাখবার। এতে লাইক পড়েছে এক লাখের বেশি।

নতুন এই গাড়ি সম্পর্কে বলা হয়েছে, এতে একটি রোবট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে, যাতে গাড়ির সামনে কী আছে, তা বোঝা যায় এবং দিক পরিবর্তনে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে গাড়িটি।

তবে প্রতিবেদনে গাড়িটির উচ্চতা কত- তা বলা হয়নি।

উল্লেখ্য, সবচেয়ে নিচু গাড়ি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে জাপানের ৪৫ দশমিক ২ সেমি উচ্চতার ‘মিরাই’।

Facebook Comments Box

Posted ৬:৪২ এএম | শনিবার, ১৫ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।