| সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 304 বার পঠিত

কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবিত বের হয়ে আসার ঘটনা চমকে যাওয়ার মতো। তবে এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।
ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তারা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, এই প্রাণীটি মূলত একটি রোবট।
রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকেরা। আর যে ব্যক্তি কুমিরের পেটে ছিলেন, তার অভিনয়ও ছিল অসাধারন।
ভিডিওতে আরও দেখা যায়, ঘাসের ওপর শুয়ে আছে পেট মোটা কুমিরটি। এর লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। এরই মধ্যে কুমিরটি হাঁ করে। তখন কুমিরের মুখের ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়ান। সেই হাত ধরে অন্য এক ব্যক্তি তাকে কুমিরের পেট থেকে বের করে আনছেন।
Posted ৭:০০ এএম | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।