নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

বলিউডের বড় পর্দায় দাপট দেখানোর পর এবার টেলিভিশনে পা রাখলেন অজয় দেবগন। তবে অভিনয়ে নয়, জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে তাকে।
আর টেলিভিশনে অভিষেকেই বড় চমক দিয়েছেন এই অভিনেতা। মাত্র ১৫টি পর্বের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা। অর্থাৎ প্রতি পর্বে অজয়ের আয় প্রায় ৬ কোটি টাকা!
গত ৩১ আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন পর্ব। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমের ১৫টি পর্বের জন্য অজয়ের সঙ্গে চুক্তি হয়েছে। পুরো মৌসুমের পারিশ্রমিক হিসাব করলে বলিউডের এই তারকার টিভি অভিষেক যে বেশ জমকালো, তা বলাই যায়।
তবে প্রতি পর্বে ৬ কোটি টাকা পেলেও টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া উপস্থাপকের আসন এখনও অজয়ের দখলে আসেনি।
এই জায়গায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বলিউডের ‘ভাইজান’ সালমান খানের। প্রায় দেড় দশক ধরে ‘বিগ বস’ সঞ্চালনা করে টেলিভিশন দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন তিনি।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘বিগ বস’-এর শুরুর দিকে প্রতি পর্বে সালমানের পারিশ্রমিক ছিল প্রায় আড়াই কোটি টাকা। সময়ের সঙ্গে কয়েক দফায় বেড়েছে সেই অঙ্ক। ১৫ ও ১৬তম মৌসুমে তার পারিশ্রমিক সপ্তাহপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
চার মাসের একটি মৌসুম ধরে হিসাব করলে সালমানের মোট পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ফলে অজয়ের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক নিঃসন্দেহে চমক জাগানো হলেও সালমানের রেকর্ড এখনও অনেক দূরে।
এখন দেখার বিষয়, অজয় দেবগনের তারকাখ্যাতি ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে কতটা দর্শক টানতে পারে। টেলিভিশনে তার এই নতুন যাত্রা শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেদিকেই নজর ভক্তদের।
Posted ৬:৪৫ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।