ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে টানা ভারী বৃষ্টির পর ভূমিধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে জিয়ান শহরের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। টাইফুন সাউডেলের প্রভাবে ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানান।
ভূমিধসের পর তিনজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল। অপর একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক অভিযান চলছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
নতুন করে ভূমিধসসহ দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
Posted ৮:০১ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।