ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেক্সিকোয় গাড়ির ভেতর গুলিবিদ্ধ আইনপ্রণেতার লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

মেক্সিকোয় গাড়ির ভেতর গুলিবিদ্ধ আইনপ্রণেতার লাশ উদ্ধার

মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির আইনপ্রণেতা জেনিয়াসেন এসকোবারকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসকোবার ভেরাক্রুজ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল আইনপ্রণেতা ছিলেন। তেল স্থাপনার জন্য গুরুত্বপূর্ণ এ রাজ্যে তার মরদেহ গাড়ির ভেতর পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে অন্তত একটি গুলির আঘাত ছিল।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ হিমেনেজ সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে তদন্তের নথি প্রস্তুত করা হচ্ছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

রাজ্যের জেনারেল সেক্রেটারি রিকার্দো আহুয়েদ বলেন, এসকোবারের গাড়িতে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে মেক্সিকোর নিম্নকক্ষের কংগ্রেস। এসকোবারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ তদন্তের’ আহ্বান জানিয়েছে কংগ্রেস।

আগামী বছরের ৬ জুন মেক্সিকোয় স্থানীয় ও ফেডারেল পর্যায়ের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে ভোট হবে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৬:২২ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।