ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হোয়াটসঅ্যাপ ওয়েবেও এখন স্ক্রিন লক করা যাবে

  |   শনিবার, ১৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

হোয়াটসঅ্যাপ ওয়েবেও এখন স্ক্রিন লক করা যাবে

এবার হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপের জন্য একটি নতুন স্ক্রিন লক ফিচার প্রকাশ করছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন। জানা যাচ্ছে, ফিচারটি প্রকাশ করার সময় বিটা টেস্টারদের জন্য প্রস্তুত করা হয়নি। অনেক পরে কিছু বিটা টেস্টারদের জন্য প্রকাশ করা হয়৷ যারা হোয়াটসঅ্যাপ ওয়েবের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করেন তারা এটির সুবিধা লাভ করতে পারবেন।

স্ক্রিন লক ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লক করা যাবে। কোনো কনভারসেশন ওপেন করার আগে একটি পাসওয়ার্ডের অনুমতি চাওয়া হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর চ্যাট থাকবে সম্পূর্ণ নিরাপদ। যারা এটি নিজেদের মোবাইলে উপলব্ধ কিনা দেখতে চান তাদের জন্য সেটিংস ও তারপর প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখানে রয়েছে স্ক্রিন লক এন্ট্রি পয়েন্ট।

ওয়েব অ্যাপ আনলক করতে গেলে ব্যবহারকারীকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড কেউ ভুলে গেলে তিনি হোয়াটসঅ্যাপ লগ আউট করে কিউআর কোডের মাধ্যমে আবার লগ ইন করতে পারবেন। এই ফিচারটি যদি চালু করে রাখা হয় তবে কেউ ব্যবহারকারীর অনুপস্থিতিতে তার কনভারসেশন চ্যাট দেখতে সমর্থ হবে না। কারণ চ্যাট দেখতে গেলে বসাতে হবে পাসওয়ার্ড।

Facebook Comments Box

Posted ২:১০ পিএম | শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।