ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হোয়াটসঅ্যাপে প্রবেশে পাসওয়ার্ড বাধ্যতামূলক

  |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

হোয়াটসঅ্যাপে প্রবেশে পাসওয়ার্ড বাধ্যতামূলক

নতুন নিয়ম চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এতদিন অনলাইনে সংরক্ষণ করা তথ্যগুলো ব্যবহারের জন্য পাসওয়ার্ড প্রয়োজন হলেও নতুন এ নিয়েমে অ্যাপে প্রবেশের সময়ই বাধ্যতামূলক পাসওয়ার্ড দিতে হবে অনলাইনে তথ্য সংরক্ষণকারীদের।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গেজেটস নিউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ম চালু হলে অনলাইনে এনক্রিপশন বার্তা সংরক্ষণ করা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশের সময় পরিচয় নিশ্চিত করার পাশাপাশি পাসওয়ার্ডও লিখতে হবে। পাসওয়ার্ড ব্যবহার না করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে অনলাইনে সংরক্ষণ করা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। চাইলে এনক্রিপশন করা তথ্যের ব্যাকআপ সুবিধা বন্ধ রেখে বর্তমানের মতো পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

তথ্য সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপটেড মেসেজিং সুবিধা বেশ জনপ্রিয়। ২০২১ সালে গুগল ড্রাইভ ও আইক্লাউডে পাসওয়ার্ডের মাধ্যমে তথ্য জমা রাখার সুযোগ চালু করে হোয়াটসঅ্যাপ। নতুন এ নিয়ম চালু হলে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে প্রবেশের সময়ই পাসওয়ার্ড লিখতে হবে।

জানা যায়, এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারীর জন্য এ নিয়ম চালু করেছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীদের জন্য এ নিয়ম চালু করা হবে। প্রতিদিন পাসওয়ার্ড ব্যবহার করা বেশ বিরক্তিকর হলেও নতুন এ নিয়মে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সব তথ্য নিরাপদে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:০৬ এএম | রবিবার, ২৮ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।