ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হাজার বছর টিকতে পারে যে ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   260 বার পঠিত

হাজার বছর টিকতে পারে যে ব্যাটারি

যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ব্যাটারি তৈরি করেছেন। ‘কার্বন-১৪ ডায়মন্ড’-এর এই ব্যাটারি কয়েক হাজার বছর শক্তি উৎপাদন করতে পারবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষের বিজ্ঞানী সারাহ ক্লার্ক এক বিবৃতিতে বলেন, ‘ডায়মন্ড ব্যাটারিটি নিরাপদ ও টেকসই উপায়ে ধারাবাহিকভাবে মাইক্রোওয়াট মাত্রার শক্তি সরবরাহ করতে পারে। এই প্রযুক্তিতে কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করে স্বল্প পরিমাণ কার্বন-১৪-কে নিরাপদে আবদ্ধ রাখা হয়।’

বিজ্ঞানীরা বলছেন, এই ব্যাটারির ব্যবহার বহুমুখী হতে পারে। এটি কানে শোনার যন্ত্র ও পেসমেকারের মতো চিকিৎসা যন্ত্রে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে আপনার জীবদ্দশায় ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন পড়বে না। বিরূপ পরিবেশেও কার্যকর থাকায় এটি মহাকাশ প্রযুক্তিতে ব্যবহারের জন্য আদর্শ হয়ে উঠতে পারে। কয়েক দশক বা শতক ধরে চলবে এমন অভিযানে ব্যবহার করা যেতে পারে এই ব্যাটারি।

এ ছাড়া দূরবর্তী বা প্রতিকূল পরিবেশে রেডিও-নির্ভর যন্ত্রে ব্যবহার করা যাবে এ ব্যাটারি। যন্ত্রের খরচ কমানোর পাশাপাশি দুর্গম অঞ্চলে যন্ত্রের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে এটি।

Facebook Comments Box

Posted ১২:২০ পিএম | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।