ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণের কারণে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বিশাল অগ্নিশিখা দেখতে পান।

তবে গোলাবারুদের ডিপোতে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

নিরাপত্তার কারণে বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব বিস্ফোরণের কারণ এবং এর জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: আল জাজিরা, আরব নিউজ

Facebook Comments Box

Posted ৮:০২ এএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।