ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি জানান হারমনি। ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হয়ে হোয়াইট হাউসের খবর করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের ছিল।

তবে নতুন দায়িত্ব পাওয়ার আগে বিতর্কেও জড়িয়েছিলেন হারমনি। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন তিনি। এর পর ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে চাকরি থেকে পদত্যাগ করেন হারমনি।

সেই ঘটনার কিছুদিন পরই ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর জুলাইয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে কাজে ফেরার এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের কারণ হিসেবে মাতৃত্বের সঙ্গে কাজের চাপ সামলানোর চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন লেভিট। তিনি বলেছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল।

লেভিটের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত খুঁজতে শুরু করে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত সাবেক হোয়াইট হাউস সংবাদদাতা বেনি রে হারমনিকে নতুন উপ-প্রেসসচিব হিসেবে বেছে নেওয়া হলো।

Facebook Comments Box

Posted ৭:০৫ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।