ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও দুই দেশের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। খবর দ্য ডনের।

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম পার করেছে অঞ্চলটি। এরপর মস্কো ও কিয়েভ উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিনও বারবার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে তারা সরে আসেনি।

ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

রাজধানী কিয়েভেও রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর এক দিন আগে শহরটিতে রুশ হামলায় সাতজন নিহত হন। ইউক্রেনের দাবি, সামনে আরেকটি শীত মৌসুমকে কেন্দ্র করে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।

রুশ-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। পরে ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতে ইউক্রেনীয় হামলায় দখলকৃত অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারাও।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে যুদ্ধ অবসানের বিষয়ে এখনো বড় কোনো অগ্রগতি দেখা যায়নি।

Facebook Comments Box

Posted ৭:০২ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।