ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ম্যাসেঞ্জারে পাওয়া যাচ্ছে না মিডিয়া-ফাইল-লিংক

  |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

ম্যাসেঞ্জারে পাওয়া যাচ্ছে না মিডিয়া-ফাইল-লিংক

আপডেটসহ নানা কারণেই প্রায়ই সমস্যা দেখা দেয় মেটা নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে। তবে এবার মেসেঞ্জারে শেয়ার করা কোনো মিডিয়া, ফাইল ও লিংক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এসব ফাইল না পাওয়া যাওয়ায়, ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের।

মেসেঞ্জারের মেসেজিং ইন্টারফেসে স্ক্রল করে এসব মিডিয়া ফাইল পাওয়া গেলেও, কনভারসেশন ইন্টারফেসে গিয়ে ওইসব ফাইল আর দেখা যাচ্ছে না।

অনলাইন বিভ্রাট শনাক্তকারী সাইট ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে এ অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করে।

প্রতিবেদনে দেখা যায়, অনেকে মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে অন্য কারও সঙ্গে শেয়ার করা সব ফাইল ও মিডিয়া হারিয়ে ফেলেছেন। সেখানে তাদের গুরুত্বপূর্ণ নথি, ফটো, ভিডিও ছিল বলে অভিযোগ করেছেন।

তবে ইতোমধ্যে কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১:৩৭ পিএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।