ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজনকে কঠোর শর্তে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। বিস্ফোরক ও সন্ত্রাসী অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
সোমবার তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তবে জামিনে মুক্ত হলেও পাঁচজনই পুলিশের তদন্তের আওতায় রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষের দাবি, একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই পাঁচজন আরএএফ ফেয়ারফোর্ডের কাছে গিয়েছিলেন। এ ষড়যন্ত্রের পেছনে ইরানের হাত থাকতে পারে বলেও ইঙ্গিত করা হয়েছে। তবে ইরান এ ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
গ্রেপ্তার পাঁচজনই ব্রিটিশ নাগরিক এবং তাদের বয়স ২০-এর কোঠায় বলে জানা গেছে।
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান লরেন্স টেলর বলেন, ‘ওই পাঁচজনকে কঠিন শর্তে জামিন দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে গেছে। আমরা একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছি। তারা এখনো তদন্তের আওতায়।’
পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা, এএফপি
Posted ৬:৫৮ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।