ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>
মধ্যপ্রদেশে নবরাত্রি উপলক্ষে মন্দিরে ভিড়ের মধ্যে দুর্ঘটনা, আহত ৩৯ জনের মধ্যে ১২ জনের মৃত্যু

ভারতে মন্দিরের সামনে ভক্তদের পিষে দিল ট্রাক, নিহত ১২

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ভারতে মন্দিরের সামনে ভক্তদের পিষে দিল ট্রাক, নিহত ১২

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের ওপর উঠে পড়ে একটি ধানবোঝাই ট্রাক। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা ট্রাকটি ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সড়কে থাকা ভক্তদের চাপা দেয়। পরে ট্রাকটি শীতলা মাতা মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়।

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box

Posted ৬:০৭ এএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।