ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

৮০ বছর বয়সী এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন ২১ বছর বয়সী এক তুর্কি যুবক। তাঁদের বয়সের ব্যবধান ৫৯ বছর। ব্যতিক্রমী এ বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ওই যুবকের দাবি, তাঁদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালোবাসা। স্ত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে দেশটির ঐতিহ্য অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা উদ্যাপন করতে চান তিনি।
তবে এ বিয়ের পেছনে ইতালির নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাব্য সুবিধা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁদের সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, এ সম্পর্ক কি শুধুই ভালোবাসার, নাকি এর সঙ্গে অভিবাসনসংক্রান্ত কোনো সুবিধাও জড়িত?
তবে দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা এ বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া দাবির সত্যতা নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
বয়সের ৫৯ বছরের ব্যবধানের কারণে বিয়েটি আলোচনায় এলেও সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নানা জল্পনা এখনো চলছে।
তথ্যসূত্র: সামা টিভি
Posted ৬:৪৪ এএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।