ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন শেষে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আধুনিকায়ন করা উদ্যান ও এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভের মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত পাশে অবস্থিত ওসমানী উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই বাম পাশে দেখা যায় লেক। উদ্যানের মাঝখানে রয়েছে ফোয়ারা। এ ছাড়া দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া।
লাইব্রেরির আগে বাম পাশে সিঁড়ি দিয়ে নিচে নামলে রয়েছে জাদুঘরের জন্য নির্ধারিত ভূগর্ভস্থ স্থান।
উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর মাঝখানে স্থাপিত স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাই শহীদদের নাম। স্মৃতিস্তম্ভের চারপাশ পাকা করা হয়েছে। এ ছাড়া এর রেলিংয়ের ভেতরের অংশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
স্মৃতিস্তম্ভের ঠিক সামনেই রয়েছে বেশ কয়েকটি প্রতীকী কবর। এর পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ বা ওয়াকওয়ে।
আধুনিক সুযোগ-সুবিধায় সাজানো ওসমানী উদ্যান এখন অবকাশ যাপনের পাশাপাশি জুলাই-আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হবে।
Posted ৬:৪০ এএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।