ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নুডলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, নিহত ৩ শিশু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

নুডলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, নিহত ৩ শিশু

এআই জেনারেটেড

ভারতের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নুডলস খেয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। পরদিন শনিবার (১৭ অক্টোবর) সকালে তাদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

নিহতরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাদের তিন সন্তান। দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।

নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, রাতের খাবারের পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিতে বিছানায় শুয়েছিলেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ ওই অবস্থায় দেখতে পায়।

তিনি আরও জানান, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, অ্যাম্বুলেন্সকর্মী, ফরেনসিক বিশেষজ্ঞ ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করে বিভিন্ন বৈজ্ঞানিক আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ১২:৪০ পিএম | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।