ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর অসন্তোষ, ৭ দিনের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর অসন্তোষ, ৭ দিনের আল্টিমেটাম

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবার মান ও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে পরিস্থিতির উন্নয়নে সাত দিনের সময় বেঁধে দেন তিনি।

শনিবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সেবার বিষয়ে জানতে চান।

পরিদর্শনকালে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ পর্যবেক্ষণ করে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের বর্তমান পরিস্থিতি দ্রুত উন্নয়নের নির্দেশ দেন তারেক রহমান। আগামী সাত দিনের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেন তিনি।

Facebook Comments Box

Posted ৭:০২ এএম | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।