ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বোলিং র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজের উন্নতি

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   119 বার পঠিত

বোলিং র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজের উন্নতি

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। আইসিসির সর্বশেষ টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন তিনি।

নতুন হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিংয়ে কাটার মাস্টার খ্যাত ফিজের রেটিং পয়েন্ট ৬৫। বোলিংয়ে সেরা দশে আরও কিছু জায়গায় পরিবর্তন এসেছে। বড় উন্নতি করেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন র‍্যাঙ্কিংয়ের নয়ে।

এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এক ধাপ উন্নতি করে নয় থেকে আটে এসেছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস। তবে র‍্যাঙ্কিংয়ের সেরা চারে কোনো পরিবর্তন হয়নি।

সেরা অবস্থান ধরে রেখেছেন ভারতের লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগান লেগি রশিদ খান। লঙ্কান লেগি ওয়ানিন্দু হাসারাঙ্গা তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছেন। চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। টি-২০’র বোলিং র‌্যাঙ্কিংয়ে লেগ স্পিনারদের জয়জয়াকার।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।