ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝাংঝৌ শহরের ঝাংপু কাউন্টির উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে টাইফুনটি।
ফুচিয়ান প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে টাইফুন ‘সাউতেল’ স্থলভাগে আঘাত হানে। এ সময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার।
এর আগে গত ২৮ আগস্ট পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে ‘সাউতেল’। পরে এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানে।
টাইফুনের প্রভাবে ফুচিয়ানসহ চীনের উপকূলীয় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন এলাকায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: জিনহুয়া
Posted ১:৫৮ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।