ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মার্কিন হামলায় ইরানের ৩ পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

মার্কিন হামলায় ইরানের ৩ পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তবে দেশটির কোন এলাকায় তারা হামলার শিকার হয়েছেন, তা জানায়নি তেহরান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

নিহত পাইলটরা হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে বাঘেরি ও ওকাতি ইরানের নৌবাহিনীর পাইলট ছিলেন। মাহদাভিয়ান ছিলেন দেশটির বিমানবাহিনীর পাইলট।

তবে হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন।

গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ফলে প্রায় এক মাস ধরে চলা আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটে।

এরপর থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান।

বিশেষ করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় ইরানের হামলায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ৭:৩২ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।