ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হরমুজে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

হরমুজে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত রাখতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ সেখানে সামরিক সরঞ্জাম মোতায়েনের সম্ভাবনাও বিবেচনা করছে সিউল।

তবে হরমুজ প্রণালিতে সেনা বা সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নাকচ করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জেটিবিসি, এমবিসিসহ কয়েকটি গণমাধ্যম বৃহস্পতিবার রাতে জানায়, বছরের শেষ হওয়ার আগেই হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সিউল। এ বিষয়ে চলতি মাসেই সংসদের অনুমোদন চাওয়া হতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়।

সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ এবং মাইন শনাক্ত ও অপসারণকারী ইউনিট মোতায়েনের বিষয় রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্ভাব্য সহায়তার ধরন ও পরিধি নিয়ে আলোচনা করছে দক্ষিণ কোরিয়া।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় দক্ষিণ কোরিয়া কীভাবে বাস্তবসম্মত অবদান রাখতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। সামরিক পদক্ষেপও বিবেচনায় থাকা বিকল্পগুলোর একটি।

তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া, কোরীয় উপদ্বীপের সামরিক প্রস্তুতি এবং সংসদীয় অনুমোদনের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে দক্ষিণ কোরিয়া কোনো সহযোগিতা করছে না—এমন দাবিও নাকচ করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত অবদানের বিষয়ে সিউল দীর্ঘদিন ধরে আলোচনা করছে।

আগামী সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং হরমুজ প্রণালি নিয়ে সম্ভাব্য বিকল্পগুলো আলোচনা করতে পারেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এর আগে গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কিছুটা কমিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৯:২১ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।