ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ি ছিটকে পড়ল ধানক্ষেতে, গুরুতর আহত নারী

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ি ছিটকে পড়ল ধানক্ষেতে, গুরুতর আহত নারী

ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাঁকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ওই এলাকায় পৌঁছালে এক নারী রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়ির চালকও আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করেন। নারী পথচারীকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌর শহরের নিজ বাড়িতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

দুর্ঘটনার বিষয়ে আব্দুল বারী বলেন, ‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এক পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে নারী পথচারী গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাচ্ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫৯ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।