ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি করার প্রস্তাব

বিশ্ব ইজতেমার আগামী আসরের প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে এক বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আজ দুই পক্ষের একটি পক্ষ—মাওলানা সাদপন্থিদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিতদের সঙ্গেও কথা হয়েছে। তাদেরও জানানো হয়েছিল, সরকার দুই পক্ষের সঙ্গেই আলোচনা করবে।

তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ইজতেমাকে কেন্দ্র করে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। কোনো ধরনের সংঘর্ষ যাতে না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর আগে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জুবায়েরপন্থিদের দাবি হলো—প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমা তারা আয়োজন করবেন। অন্যদিকে সাদপন্থিদের দাবি, রমজানের আগে ওই দুই পর্বের পরবর্তী সময়ে একটি পর্বে ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়া হোক। অথবা নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত দুই পর্ব শুরুর আগেই তারা ইজতেমা করতে চান।

মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় বিষয় হওয়ায় এটি ধর্ম মন্ত্রণালয় দেখবে। ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়া হবে। এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। ভিসানীতি অনুযায়ী যেভাবে ক্লিয়ারেন্স নিতে হয়, সেভাবেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি দেখা হবে।

Facebook Comments Box

Posted ৯:৪০ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।