ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এমএলএসে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের অনন্য রেকর্ড

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

এমএলএসে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের অনন্য রেকর্ড

মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ড গড়ছেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই বিস্ময়বালক মাত্র ১৬ বছর বয়সেই পেশাদার ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন। এবার মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।

বাংলাদেশ সময় আজ ভোরে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের এই জয়ে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কাভান।

১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল অথবা গোলে অ্যাসিস্ট করে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন তিনি। বয়সের বিচারে এমন ধারাবাহিকতা এই লিগে বিরল।

রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে কাভানের ব্যক্তিগত দক্ষতার ঝলক দেখা যায়। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে ৩৪তম ম্যাচে এটি ছিল তার তৃতীয় গোল।

শুধু গোল নয়, টানা চার ম্যাচে গোল কিংবা গোলে সহায়তার মাধ্যমে কাভান যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তাতেও তিনি আলাদা জায়গা করে নিয়েছেন। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে টানা চার ম্যাচে এমন অবদান রাখার নজির রয়েছে মাত্র তিনজনের।

২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাভানের। এরপর থেকেই তার প্রতিভা নিয়ে আলোচনা চলছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই প্রতিভাই এখন রূপ নিচ্ছে রেকর্ডে।

কাভানের ইতিহাস গড়ার রাতটি রেড বুলসের জন্য ছিল হতাশার। ফিলাডেলফিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারাও শেষ হয়েছে নিউইয়র্কের দলটির।

Facebook Comments Box

Posted ৫:৪২ এএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।