ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাকার গোলে ভিলা পার্কে আর্সেনালের জয়, টানা দুই ম্যাচে ৩ পয়েন্ট

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

সাকার গোলে ভিলা পার্কে আর্সেনালের জয়, টানা দুই ম্যাচে ৩ পয়েন্ট

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে কঠিন লড়াইয়ের পর স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের জয়সূচক গোলটি করেছেন বুকায়ো সাকা।

এই জয়ে তিন ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে। সমান ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। একই পয়েন্ট রয়েছে হাল সিটি ও চেলসিরও।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেও কোনো গোল হজম করেনি আর্সেনাল। এফএ কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারানোর পর লিগে কভেন্ট্রি সিটিকেও একই ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করে তারা।

ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়ার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। ম্যাচের ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। এজেব্রিয়েল এজের সঙ্গে সমন্বয়ে আক্রমণ তৈরি করে রিকার্দো কালাফিওরি নিচু ক্রস বাড়ান। কাছ থেকে বল জালে পাঠিয়ে আর্সেনালকে এগিয়ে দেন সাকা।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় অ্যাস্টন ভিলা। শেষ দিকে আর্সেনালের ওপর চাপও তৈরি করে স্বাগতিকরা। তবে জমাট রক্ষণে ভর করে লিড ধরে রাখে আর্সেনাল। ভিলার কোনো শটই শেষ পর্যন্ত লক্ষ্যে রাখতে পারেনি।

ফলে সাকার একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। টানা দুই জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান আরও শক্ত করল বর্তমান চ্যাম্পিয়নরা।

Facebook Comments Box

Posted ৭:০৬ এএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।